Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

চীনে কোয়ারেন্টিন বাস উল্টে নিহত ২৭

📅 19 September 2022, 02:57 PM | 👁️ পঠিত: 35 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
চীনে কোয়ারেন্টিন বাস উল্টে নিহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক::  চীনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বাসা থেকে কোয়ারেন্টিনে নিয়ে যাওয়ার জন্য বিশেষ গাড়ি উল্টে ২৭ করোনা রোগী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইঝুতে রোববার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
অথচ করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত গত তিন বছরে প্রদেশটিতে মারা গেছেন মাত্র দুজন। এ দুর্ঘটনার পর অনলাইনে ক্ষোভ দেখায় চীনের নাগরিকরা। অনেকেই বেইজিংয়ের ‘জিরো-কোভিড’ পলিসির কড়া সমালোচনা করেন। এই পলিসির আওতায় গণপরীক্ষা ও ট্র্যাকিং নিশ্চিত করেছেন চীনা কর্মকর্তারা। যারা করোনা পজিটিভ এবং তাদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের বাড়িতে বা কোয়ারেন্টিন সেন্টারে আলাদা রাখা হয়। হাতেগোনা কয়েকজন মানুষ আক্রান্ত হলেই পুরো একটি শহর লকডাউন করে দেয় চীনা কর্তৃপক্ষ। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]