Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

বিশ্বনাথে আমেরিকা প্রবাসী রাব্বানীর উদ্যোগে ৯টি গ্রামের কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

📅 05 November 2026, 09:50 PM | 👁️ পঠিত: 20 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিশ্বনাথে আমেরিকা প্রবাসী রাব্বানীর উদ্যোগে ৯টি গ্রামের কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক-

 বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নে আমেরিকা প্রবাসী, গোলাম রাব্বানী ফাউন্ডেশন ইউ,এস,এ ইনক এর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ঠ সমাজসেবক গোলাম রাব্বানীর পক্ষ থেকে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে লামাকাজি ইউনিয়নে প্রবাসীর কোনাউরা নোয়াগাঁও গ্রামের বাড়ীতে সুবিধা বঞ্চিত কৃষকদের মধ্যে গোলাম রাব্বানী ফাউন্ডেশন বাংলাদেশ কমিটির ব্যবস্থাপনায় সার ও বীজ বিতরণ করা হয়।
সৌদি আরব প্রবাসী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাছির উদ্দিন।
ধারাভাষ্যকার জয়নাল আবেদীনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী কবির উদ্দিন, আমির উদ্দিন, জামাল আহমদ, আবুল কাশেম, সেবুল মিয়া, ছোয়াব আলী।
অনুষ্ঠানে লামাকাজি ও দৌলতপুর ইউনিয়নের ভুরকি, সিংরাওলী, ইসবপুর, লেনকাটা নোয়াগাঁও, মুন্সিরগাঁও, সাতপাড়া, কোনাউরা নোয়াগাঁও, সিঙ্গেরকাছ, ছিছরাওলীসহ ৯টি গ্রামের কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]