Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

ভারতীয় কম্বল'সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ

📅 05 November 2026, 05:59 PM | 👁️ পঠিত: 24 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ভারতীয় কম্বল'সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ

সিলেট শাহপরান (রহঃ) থানা পুলিশের অভিযান চালিয়ে  ২০,১৬,০০০/-(বিশ লক্ষ ষোল হাজার) টাকার ভারতীয় কম্বল ও একটি কাভার ভ্যান সহ  ০১(এক) জনকে গ্রেফতার করেছে পুলিশ। 


বৃহস্পতিবার ০৫/১১/ ২০২৬খ্রিঃ  ভোর ০৪.০৫ ঘটিকায় এসআই (নিঃ)/মাইনুল রেজা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ  শাহপরাণ (রহঃ) থানাধীন এমসি কলেজের প্রধান গেইটের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালে একটি কাভার ভ্যান যার রেজি নং- ঢাকা মেট্রো-ট-১১-৮৬১০ তল্লাশী করে বিভিন্ন রং ও সাইজের ডাবল পার্টের ৬৭২ টি ভারতীয় কম্বল যার আনুমানিক মূল্য-২০,১৬,০০০/-(বিশ লক্ষ ষোল হাজার) টাকা সহ  আসামী আসিব মোল্লা (৩৫), পিতা-লুৎফুর রহমান মোল্লা, মাতা-রিনা বেগম, সাং-মেরি গোপিনাথপুর, ইউপিঃ গোপিনাথপুর, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ‘কে আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ(রহঃ) থানার মামলা নং-০৯, তারিখ-০৫/১১/২০২৬খ্রি. ধারা- The Special Powers Act, 1974 এর 25B(1) (b)/25D রুজু হয়। আসামি‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]