Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

এবার লসঅ্যাঞ্জেলসে বন্দুক হামলা, নিহত ২

📅 25 July 2022, 04:16 PM | 👁️ পঠিত: 33 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
এবার লসঅ্যাঞ্জেলসে বন্দুক হামলা, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলসে একটি ক্লাবে স্থানীয় সময় রোববার বিকালে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এ সময় ক্লাবটিতে কয়েকশ মানুষের উপস্থিতি ছিল। খবর রয়টার্সের। পুলিশ জানায়, লসঅ্যাঞ্জেলসের একটি পাবলিক পার্কে ওই কার ক্লাব শো আয়োজন করা হয়েছিল। সেখানে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলার পর চারজন পুরুষ এবং তিনজন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজন গুলিবিদ্ধ ছিলেন। পরে চিকিৎসাধীন দুজন মারা গেছেন। এ সাতজনের বয়স ২৩-৫৪ বছরের মধ্যে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার স্থানীয় সময় বিকাল পৌনে ৪টার দিকে শোতে গুলি চালানো শুরু হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো গ্রেফতার নেই। লসঅ্যাঞ্জেলেসের সান পেড্রো সেকশনে অবস্থিত পেক পার্কের চারপাশে গুলি চালানো হয়। গুলি চালানোর পরে পুলিশ সাময়িকভাবে পার্কটি বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্রের সম্প্রতি বন্দুক হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। একদিন আগে শনিবারও রাজধানীতে বন্দুক হামলায় একজন নিহত হন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]