Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

গ্রিসের সঙ্গে আর কোনো আলোচনা নয়: এরদোগান

📅 02 June 2022, 01:43 PM | 👁️ পঠিত: 24 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
গ্রিসের সঙ্গে আর কোনো আলোচনা নয়: এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক:: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গ্রিসের সঙ্গে আর কোনো দ্বিপক্ষীয় আলোচনা করবেন না বলে কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন।
বুধবার তিনি এই নির্দেশ দেন। খবর জেরুজালেম পোস্টের।
প্রায় ৫ বছর বন্ধ থাকার পর গত বছর দুই দেশের মধ্যে নানা ইস্যুতে আলোচনা শুরু হয়েছিল। কিন্তু এরদোগানের এ ঘোষণার মধ্য দিয়ে তা আবারও বন্ধ হতে চলেছে। প্রতিবেদনে বলা হয়, ভূমধ্যসাগরে সীমানা নিয়ে দ্বন্দ্ব রয়েছে গ্রিস ও তুরস্কের। তা নিরসনে দুই দেশ আলোচনায় বসলেও তাতে সামান্যই অগ্রগতি হয়েছে। এরই মধ্যে গত সপ্তাহে এরদোগান জানান, তার কাছে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের ‘কোনো অস্তিত্ব নেই’। এরদোগানের অভিযোগ, যুক্তরাষ্ট্র থেকে তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমান পাওয়া ঠেকাতে উঠে পড়ে লেগেছে গ্রিস। মিটসোটাকিস তার সবশেষ যুক্তরাষ্ট্র সফরে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি তুরস্কের এফ-১৬ পাওয়া ঠেকানোর চেষ্টা করেছেন। উল্লেখ্য, তুরস্ক ও ন্যাটো উভয় দেশই সামরিক জোট ন্যাটোর সদস্য। সমুদ্রসীমা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ বহুদিনের।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]