Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

সেনাবাহিনীর ‘সেই আইন’পাশ করল রাশিয়ার সংসদ

📅 25 May 2022, 06:20 PM | 👁️ পঠিত: 32 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সেনাবাহিনীর ‘সেই আইন’পাশ করল রাশিয়ার সংসদ
আন্তর্জাতিক ডেস্ক::রাশিয়ার সংসদের নিম্ন কক্ষ ডুমা হাউজের আইনপ্রণেতারা রাশিয়ার সেনা বাহিনীতে যোগ দেওয়ার ক্ষেত্রে প্রস্তাবিত ‘বয়স সীমা’ উঠিয়ে দেওয়ার আইনটি পাস করেছে। খবর দ্য গার্ডিয়ানের।
আগে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার সর্বোচ্চ বয়সসীমা ছিল ৪০ বছর। এখন সেটি বাদ দিয়ে দেওয়া হয়েছে।
রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে সেনা সঙ্কটে পড়েছে এই আইনের মাধ্যমে সেটিরই ইঙ্গিত বহন করছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। আগে রুশ নাগরিকদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার সর্বনিম্ন বয়স ছিল ১৮। আর সর্বোচ্চ বয়স ছিল ৪০। অন্যদিকে বিদেশী নাগরিকরা ১৮-৩০ বছরের মধ্যে রাশিয়ার সেনাবাহিনীতে কাজ করতে পারত। গত সপ্তাহের রাশিয়ার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টি এ আইনটি উত্থাপিত করে। তারা তখন জানিয়েছিল, আইনটি পাশ হলে বয়স্ক ও অভিজ্ঞ সেনাদের সার্ভিস ব্যবহার করতে পারবে রাশিয়া। ওই সময় প্রস্তাবিত আইনে বলা হয়েছিল, উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্র চালানোর জন্য, মিলিটারি অপারেশন ও অস্ত্র পরিচালনার জন্য বিশেষজ্ঞদের প্রয়োজন। অভিজ্ঞতা বলে, ৪০-৪৫ বছরে গিয়ে বিশেষজ্ঞে পরিণত হন তারা। ওই সময় আরও বলা হয়েছিল, প্রস্তাবিত আইনটি পাশ হলে বেসামরিক ডাক্তার, ইঞ্জিনিয়ার, অপরাশেন ও যোগাযোগ বিশেষজ্ঞরা সহজে সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন। সূত্র: দ্য গার্ডিয়ান
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]