Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ইউক্রেনের একমাত্র এস-৩০০ ধ্বংস করে দিয়েছে রাশিয়া

📅 12 April 2022, 03:08 PM | 👁️ পঠিত: 39 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ইউক্রেনের একমাত্র এস-৩০০ ধ্বংস করে দিয়েছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক:: স্লোভাকিয়া ইউক্রেনকে যে একমাত্র এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করেছিল তা ধ্বংস করে দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার দাবি করেছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিখুঁতভাবে হামলা চালিয়ে ইউক্রেনের কাছে থাকা এস-৩০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। খবর রয়টার্সের।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিপ্রোপেত্রভস্ক শহরের উপকণ্ঠে একটি হ্যাঙ্গারে হামলা চালানো হলে এস-৩০০  ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাটি ধ্বংস হয়। ইউরোপের একটি দেশ ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়েছিল। রাশিয়ার সামরিক বাহিনী সমুদ্র থেকে কালিবর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে চারটি এস-৩০০ লাঞ্চার ধ্বংস এবং ইউক্রেনের ২৫ জন সেনা নিহত হয়। এ ছাড়া এস-৩০০-এর টার্গেটিং রাডারকেও ধ্বংস করা হয়েছে। গত শুক্রবার স্লোভাকিয়া ঘোষণা দিয়েছিল যে, রাশিয়ার কাছ থেকে পাওয়া এস-৩০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা ইউক্রেনকে দান করেছে। ইউক্রেনকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার পর স্লোভাকিয়াকে আমেরিকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছিল।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]