Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

খেলা শুরুর আগ মুহূর্তে ভেঙে পড়ল দর্শক গ্যালারি

📅 20 March 2022, 08:15 PM | 👁️ পঠিত: 33 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
খেলা শুরুর আগ মুহূর্তে ভেঙে পড়ল দর্শক গ্যালারি
আন্তর্জাতিক ডেস্ক:: ঠিক খেলা শুরুর আগ মুহূর্তে ভেঙে পড়েছে দর্শকে পূর্ণ একটি গ্যালারি। এ সময় অন্তত দুই শতাধিক দর্শক আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে। ভারতের কেরালার মালাপ্পুরম জেলায় শনিবার একটি ফুটবল ম্যাচ শুরুর আগে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অস্থায়ীভাবে তৈরি ওই  গ্যালারি ভেঙে আহতদের মধ্যে দুইজন মাথায় আঘাত পেয়েছেন। পুলিশ আরও জানায়, স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে পুনগোড স্টেডিয়ামে মালাপ্পুরমে ম্যাচ শুরু হওয়ার সময় এ ঘটনা ঘটে। ওই সময়কার ভিডিওতে দেখা গেছে, ঘটনার পর আয়োজক এবং আরও কয়েকজন ঘটনাস্থলে ছুটে আসেন। দর্শকদেরকেও আতঙ্কে মাঠে দৌড়াতে দেখা গেছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। কেরালার উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট বেশ জনপ্রিয়। শনিবারের ওই ম্যাচটি দেখতে তাই হাজার হাজার দর্শক স্টেডিয়ামে জড়ো হয়েছিল।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]