Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে কানাডার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ

📅 28 February 2022, 01:27 PM | 👁️ পঠিত: 31 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রাশিয়ার বিরুদ্ধে কানাডার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক :: ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। বৃহস্পতিবার ভোরে এ হামলা শুরু হয়। সোমবার হামলার পঞ্চম দিন। এদিকে ইউক্রেনে রুশ হামলার বিরুদ্ধে অবস্থান নিয়ে রাশিয়ার বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে বিভিন্ন ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ। কানাডাও এই পদক্ষেপ নিয়েছে রাশিয়ার বিরুদ্ধে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও রুশ বিমান সংস্থা ‘অ্যারোফ্লোট’ একটি ফ্লাইট কানাডা আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে দেশটি। কানাডার পরিবহণমন্ত্রী বলেন, অ্যারোফ্লোট-১১১ কানাডার আকাশসীমা লঙ্ঘন করেছে। বিমান সংস্থাটির এই আচরণ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া যুক্তরাজ্য ও রাশিয়া একে অপরের বিমানকে তাদের ভূখণ্ডে অবতরণ নিষিদ্ধ করেছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]