Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

প্রথম কোরিয়ান হিসেবে গোল্ডেন গ্লোবস জিতলেন স্কুইড গেম অভিনেতা

📅 10 January 2022, 07:37 PM | 👁️ পঠিত: 37 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
প্রথম কোরিয়ান হিসেবে গোল্ডেন গ্লোবস জিতলেন স্কুইড গেম অভিনেতা
আন্তর্জাতিক ডেস্ক:: প্রথম কোরিয়ান হিসেবে এ বছর গোল্ডেন গ্লোবস পুরস্কার পেয়েছেন নেটফ্লিক্সের আলোচিত সাইভাইরাল থ্রিলার সিরিজ স্কুইড গেমের অভিনেতা ও ইয়েং সু।  ৭৯তম গোল্ডেন গ্লোবসের আসরে টেলিভিশন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার ওঠে স্কুইড গেম অভিনেতার ঝুলিতে। ওই সিরিজে ও ইয়েং সু একজন সাধারণ বৃদ্ধ ওহ ইল চরিত্রে অভিনয় করেছেন। তাকে সিরিজে প্লেয়ার ০০১ বলে ডাকা হচ্ছিল।  মৃত্যুর আগে আনন্দে সময় পার করতে চেয়েছিলেন স্কুইড গেমের ওহ ইল।
এদিকে এমন সময় ও ইয়েং সু পুরস্কার জিতলেন, যখন দূর্নীতি ও বৈচিত্রহীনতার অভিযোগে গোল্ডেন গ্লোবস সমালোচনার মুখোমুখি হয়েছে। হলিউড বয়কট করার কারণে এ বছরের গোল্ডেন গ্লোবস টেলিভিশন কিংবা অনলাইনে সম্প্রচারিত হচ্ছে না। কোনো দর্শক ছাড়াই গোল্ডেন গ্লোবসের অফিসিয়াল হোমপেজ এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিজয়ীদের ঘোষণা করা হয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]