Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

বাংলাদেশকে ২ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবি

📅 25 September 2021, 06:56 PM | 👁️ পঠিত: 53 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বাংলাদেশকে ২ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবি
অর্থনীতি ডেস্ক:: করোনা মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার (দুই হাজার ১৩২ টাকা) দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। চলতি ২০২১-২২ অর্থবছরে বাজেট এই অর্থ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক।
সংস্থাটির সদরদপ্তর থেকে শনিবার অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারির ক্ষতি দ্রুত কাটিয়ে ঘুরে দাঁড়াতেই এই সহায়তা দেওয়া হচ্ছে। টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির উদ্দেশ্য হলো মহামারির ক্ষতি যত দ্রুত সম্ভব কাটিয়ে ওঠা। এতে বলা হয়, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র-উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ করার মাধ্যমেই অর্থনৈতিক পুনরুদ্ধার করতে হবে। তাহলেই টেকসই পুনরুদ্ধার নিশ্চিত হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]