Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

সিঙ্গাপুরে করোনায় আরও ১২৫ বাংলাদেশি আক্রান্ত

📅 13 April 2020, 07:56 AM | 👁️ পঠিত: 26 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিঙ্গাপুরে করোনায় আরও ১২৫ বাংলাদেশি আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক:: সিঙ্গাপুরে গতকাল রোববার নতুন করে আরও ২৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১২৫ জনই বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে ৬৬৯ বাংলাদেশি করোনায় আক্রান্ত হলেন।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৩২ জন। মারা গেছেন আটজন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৬০ জন। নতুন আক্রান্ত ২৩৩ জনই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। ৬৬ জন পূর্বের ক্লাস্টারের (এক জায়গায় অনেকের আক্রান্ত হওয়া) কিংবা রোগীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। এর মধ্যে ১৪১ জন অভিবাসীর থাকার জায়গা ডরমেটরির সঙ্গে লিংক রয়েছে। ১৬৭ জনের তথ্য এখনও অজানা।
এ ছাড়া ৯৭৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ৩১ জনের অবস্থা গুরুতর। তাদের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]