Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দকে পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের অভিনন্দন ও শুভেচ্ছা

📅 03 November 2026, 02:21 AM | 👁️ পঠিত: 31 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দকে পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের অভিনন্দন ও শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি এবং সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
সোমবার (২ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সাবেক সহ-সভাপতি এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনসহ দুই সদস্য কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।
পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন আশা প্রকাশ করেন যে, তাদের এই নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি আরও সুসংগঠিত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নতুন নেতৃত্বের সর্বাঙ্গীন সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।-বিজ্ঞপ্তি

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]