Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

জামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে: আবু হানিফ

📅 02 November 2026, 05:51 PM | 👁️ পঠিত: 44 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে: আবু হানিফ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক -

জামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 

 

সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

 

আবু হানিফ তার পোস্টে বলেন, এনসিপি জামায়াত জোট ছাড়ছে এমন কিছু সংবাদ দেখা যাচ্ছে। তবে বাস্তবতা ভিন্ন। জামায়াত ছাড়া এনসিপি রাজনৈতিক ভাবে নিঃস্ব বলা যায়। জোট ছাড়ার আওয়াজটা মূলত এনসিপির একটা কৌশল।  

গণঅধিকার পরিষদের এ নেতা বলেন, সামনে স্থানীয় নির্বাচন, সেই নির্বাচনে জামায়াতের কাছ থেকে বেশি সুবিধা নিতে মূলত জোট ছাড়ার ফাঁকা আওয়াজ দিচ্ছে। এই আওয়াজ দিলে জামায়াত এনসিপিকে স্থানীয় নির্বাচনে বেশি সুবিধা দিয়ে হলেও তাদের রাখবে। এনসিপি মূলত সেই সুযোগটার জন্যই জোট ছাড়ার কথা বলছে। যদিও এনসিপি জামায়াত কে ছাড়তে পারবে না, তার দুইটা কারণ। প্রথমত, জামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে। এক খণ্ড সাবেক শিবির, এক খণ্ড সাবেক পরিষদ আর আরেক খণ্ড সাধারণ যারা। 

আবু হানিফ বলেন, দ্বিতীয়ত, তৃণমূলে আসলে এনসিপি বলতে কিছু নাই, যাহা জামায়াত তাহাই এনসিপি। ফলে এই বাস্তবতায় জামায়াত জোট কখনোই ছাড়তে পারবে না এনসিপি।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]