Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল

📅 18 October 2026, 05:49 PM | 👁️ পঠিত: 29 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল

গ্যাস, বিদ্যুৎ সহ বিভিন্ন সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার (১৭ অক্টোবর) বাদ মাগরিব নগরীর কোর্ট পয়েন্ট থেকে জিন্দাবাজার পর্যন্ত লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।

লিফলেট বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুর রউফ, সৈয়দ সরওয়ার রেজা, কায়সান মাহমুদ সুমন, সদস্য মিছবাউর রহমান, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, প্রভাষক মাকসুদ আলম, সাইফুল আলম কোরেশী, আব্দুল আমিন, আয়াত আলী প্রিন্স, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলনেতা কয়ছর আহমদ, গোলাম কিবরিয়া হারুন, সেফুল আহমদ, আজাদ আহমদ, জামিল আহমদ, রেজা আহমদ, জসিম মিয়া সুমন, আহমদ রাজন খান, আরাফাত রহমান অমর, নাসির আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহাদত খান, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জিয়া চৌধুরী লাভলু, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো: মুস্তাফিজুর রহমান, মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক শেখ মুহিন আল নাদিম, সদস্য মিরাজ হোসেন মামুন প্রমুখ।
 

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]