Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

প্রধানমন্ত্রীকে চাঁদাবাজের জনক বলে মন্তব্য করায় সিলেটে মামলা

📅 06 September 2026, 08:21 PM | 👁️ পঠিত: 421 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
প্রধানমন্ত্রীকে চাঁদাবাজের জনক বলে মন্তব্য করায় সিলেটে মামলা

সিলেট প্রতিনিধি ::
বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে চাঁদাবাজের জনক বলে, সামাজিক যোগাযোগ মাধ্যম মন্তব্য করায় রাসেল আহমদ এর বিরুদ্ধে সাইবার অ্যাক্টে মামলা দায়ের। ৬ সেপ্টেম্বর, রবিবার বিকেলে, সিলেট মেট্রোপলিটন পুলিশের, বিমান বন্দর থানায় মামলাটি দায়ের করেন, বিমান বন্দর থানা বিএনপির নেতা সাহেদ আহমদ। বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, খুব দ্রুত সময় রাসেল আহমদের আইনী প্রদক্ষেপ করা হবে। 


ঘটনার বিবরনে জানা যায়, সিলেট নগরীর ৭ নম্বর ওয়ার্ডের, জালালাবাদ আবাসিক এলাকার , আকলুছ মিয়ার ইউকে প্রবাসী ছেলে রাসেল আহমদ। দীর্ঘদিন থেকে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে চাঁদাবাজের জনক এবং মানহানিকর  মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম অপপ্রচার চালিয়ে যাচ্ছে। উক্ত বিষয়টি স্থানীয় বিএনপি নেতা কর্মীদের নজরে আসলে, প্রথমে রাসেল আহমদের জালালাবাদ আবাসিক এলাকার বাসায় হামলা চালায় উত্তজিত নেতা কর্মীরা। এ সময় রাসেল আহমদের বৃদ্ধ পিতা আহত হন। পরিবারের অন্য সদস্যরা পালিয়ে রক্ষা পান বলে স্থানীয়রা জানিয়েছেন।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]