Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026
📍 সিলেট, বাংলাদেশ
ফেইসবুক
ইউটিউব
টুইটার
হোম
সারাদেশ
সিলেটের খবর
আন্তর্জাতিক
অর্থনীতি
ধর্মকর্ম
সাহিত্য
ব্রেকিং নিউজ
🔹
বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের রাজকীয় বিদায় সংবর্ধনা
🔹
বিশ্বনাথে আমেরিকা প্রবাসী রাব্বানীর উদ্যোগে ৯টি গ্রামের কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ
🔹
ভারতীয় কম্বল'সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ
🔹
গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে আলহাজ্ব মাওলানা এমরান আলম
🔹
বড়লেখায় সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর
কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত: সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা
📅 07 August 2026, 11:51 AM
|
👁️ পঠিত: 25 বার
A+
A-
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সংগীতশিল্পী রেজওয়ান রাজ সভাপতি এবং ড্রামস ও অক্টোপ্যাড বাদক শাওন কর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেলে সিলেট নগরীর মিরাবাজারস্থ হোটেল ইস্তাম্বুলের হলরুমে স্থানীয় সংগীত ও যন্ত্রশিল্পীদের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়। বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট সংগীতশিল্পী জামাল উদ্দিন হাসান বান্না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিপন কুমার দে, রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা, লোকসংগীত গবেষক ড. শরদিন্দু ভট্টাচার্য ও যন্ত্রশিল্পী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনা রক্ষা, ঐতিহ্যবাহী সংগীত সংরক্ষণ এবং শিল্পীদের মধ্যকার ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এ অ্যাসোসিয়েশন অনন্য ভূমিকা রাখবে। একই সঙ্গে সিলেটের সংগীতাঙ্গনকে আরও সুসংগঠিত, গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ঘোষিত ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি-, সভাপতি: রেজওয়ান রাজ (সংগীত শিল্পী) সাধারণ সম্পাদক: শাওন কর (ড্রামস ও অক্টোপ্যাড বাদক) সিনিয়র সহ-সভাপতি: সুদীপ পাল (অক্টোপ্যাড বাদক) সহ-সভাপতি: জাহিদ মাসুদ (সংগীত শিল্পী) ১ম যুগ্ম সাধারণ সম্পাদক: সুদীপ চক্রবর্তী (কিবোর্ড বাদক ও সংগীত পরিচালক) ২য় যুগ্ম সাধারণ সম্পাদক: জয় কর্মকার (অক্টোপ্যাড বাদক) সাংগঠনিক সম্পাদক: শিশির রঞ্জন দত্ত (ড্রামস বাদক) সহ-সাংগঠনিক সম্পাদক: রহমত আলি রতন (গিটার বাদক) দপ্তর সম্পাদক: পিংকু সরকার (বেইজ গিটার বাদক) কোষাধ্যক্ষ: সজল দেবনাথ (অক্টোপ্যাড বাদক) প্রচার ও প্রকাশনা সম্পাদক: অলক কর (অক্টোপ্যাড বাদক) সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: বাপ্পা সেন জয় (অক্টোপ্যাড বাদক) সাংস্কৃতিক সম্পাদক: ইমন দাশ (সংগীত শিল্পী) ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক: রাজন খান (সংগীত শিল্পী) তথ্য ও প্রযুক্তি সম্পাদক: সৈয়দ আকরাম কবির (ফাছিহ্) (গিটার বাদক)মহিলা সম্পাদিকা: মিথিলা দাশ মিতু (সংগীত শিল্পী) কার্যনির্বাহী সদস্য: নাহিদ চৌধুরী (গিটার বাদক), সৌরভ সোহেল (সংগীত শিল্পী), তন্নী দেব (সংগীত শিল্পী), পল্লব ভট্টাচার্য (কিবোর্ড বাদক) এবং দেবাশীষ দে পল্লব (কিবোর্ড বাদক ও সংগীত পরিচালক)। অনুষ্ঠানে সিলেটের প্রবীণ ও নবীন কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে মিলনমেলায় পরিণত করে।
সংবাদটি শেয়ার করুন:
ফেসবুক
টুইটার
ওয়াটসঅ্যাপ
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
আরও পড়ুন
বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের রাজকীয় বিদায় সংবর্ধনা
বিশ্বনাথে আমেরিকা প্রবাসী রাব্বানীর উদ্যোগে ৯টি গ্রামের কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ
ভারতীয় কম্বল'সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ
সর্বশেষ
জনপ্রিয়
বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের রাজকীয় বিদায় সংবর্ধনা
বিশ্বনাথে আমেরিকা প্রবাসী রাব্বানীর উদ্যোগে ৯টি গ্রামের কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ
ভারতীয় কম্বল'সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ
গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে আলহাজ্ব মাওলানা এমরান আলম
বড়লেখায় সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
👁️ 754 বার পঠিত
সালমান শাহ হত্যা: ২৯ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
👁️ 477 বার পঠিত
মানববন্ধনে দাবি বাস্তবায়নে আশ্বাস প্রদান সিসিক প্রশাসকের ৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন
👁️ 468 বার পঠিত
একাধিক মামলার আসামী রাসেলকে আটক করতে পুলিশের অভিযান
👁️ 446 বার পঠিত
খুতবা শেষে আরাফার ময়দানে নামাজ আদায়
👁️ 430 বার পঠিত
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]