Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

জুলাই স্মৃতিস্তম্ভে সিলেট অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

📅 05 August 2026, 10:32 PM | 👁️ পঠিত: 26 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জুলাই স্মৃতিস্তম্ভে সিলেট অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও জুলাই গণআন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ। বুধবার সকালে সিলেট নগরীর রিকাবীবাজারে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় সিলেট অনলাইন প্রেসক্লাবে সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, কোষাধক্ষ্য শহীদুর রহমান জুয়েল ও ক্লাব সদস্য আজমল আলী সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার আদায়ের সংগ্রামের এক অনন্য অধ্যায়। শহীদদের রক্ত ও মহান আত্মত্যাগ আমাদের বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার পথ দেখায়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]