Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেট মহানগর বাংলাদেশ সাংবাদিক-লেখক ঐক্য ফোরামের প্রথম সভা অনুষ্ঠিত

📅 25 July 2026, 12:00 AM | 👁️ পঠিত: 31 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট মহানগর বাংলাদেশ সাংবাদিক-লেখক ঐক্য ফোরামের প্রথম সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদক- সিলেট মহানগর বাংলাদেশ সাংবাদিক-লেখক ঐক্য ফোরামের প্রথম সভা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টায় নগরীর জিন্দাবাজারস্থ রাজবাড়ি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের উপদেষ্টা,দৈনিক সুদিন ও সিলেট নিউজ টাইমস্ -এর সম্পাদক মোহাম্মদ বাদশা গাজী এবং নিউজ ৭১-এর সম্পাদক আঙ্গুর মিয়া উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি ফুয়াদ বিন রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শরীফ গাজী'র সঞ্চালনায় সভার কার্যক্রম পরিচালিত হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন এবং সাংবাদিক ও লেখকদের ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বক্তারা সংগঠনের ঐক্য ও মেলবন্ধন সুদৃঢ় রেখে আগামী দিনে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- শহিদুল ইসলাম লিটন, মোঃ নির্জন আমিন, মোঃ মাকসুদ আলম, এ্যাড: শাফি উদ্দিন ফাহিম, মোঃ শামীম হোসেন, শরীফ গাজী, রাজন চক্রবর্তী ও সালাহ উদ্দিন মোহাম্মদ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]