Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

প্রত্যাশা মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের দোয়া মাহফিল অনুষ্ঠিত

📅 15 July 2026, 10:20 PM | 👁️ পঠিত: 82 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
প্রত্যাশা মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিলেট মহানগরীর আম্বরখানা ওয়েভস ৮৮/৩ প্রত্যাশা মাদকাশক্তি চিকিৎসা ও সমন্বিত পুর্ণবাসন কেন্দ্রের পরিচালক বাবলু আহমদ মজুমদারের ছেলের আকিকা উপলক্ষ্যে বুধবার (১৫ জুলাই) বাদ যোহর এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রত্যাশা মাদকাশক্তি চিকিৎসা ও সমন্বিত পুর্ণবাসন কেন্দ্রের পাশ্ববর্তী জামিয়া রিয়াদুল জান্নাহ ও এতিমখানা মাদ্রাসায় আকিকার সব খাবার এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এছাড়াও সেখানে বিভিন্ন রোগীদের মধ্যে শিরনী বিতরণ শেষে দোয়া মাহফিলে মোনাজাত করেন আম্বরখানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সালেহ আহমদ। দোয়া মাহফিলে প্রত্যাশা কেন্দ্রের পরিচালক দুলাল আহমদ, নিশাত চৌধুরী, সমাজসেবক শহীদ আহমদ, ট্রাভেল ব্যবসায়ী গাউস উদ্দিন ফয়েজ ও বিশিষ্ট ক্রিকেটার অলক কপালীর জৈষ্ঠ্য ভাই সঞ্জু কপালী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]