Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

ভারতীয় মদসহ ১ জনকে  গ্রেফতার করে পুলিশ

📅 27 April 2026, 02:44 PM | 👁️ পঠিত: 25 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ভারতীয় মদসহ ১ জনকে  গ্রেফতার করে পুলিশ
সিলেটের  শাহপরান(রহঃ) থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪(চৌদ্দ) বোতল ভারতীয় মদসহ ০১(এক) জনকে  গ্রেফতার করেছে পুলিশ।  গত শনিবার ২৫/০৪/২০২৬ খ্রি. রাত আনুমানিক ২৩:৩০ ঘটিকায়  শাহজালাল উপশহর অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই (নিঃ) খন্দকার জাফর ইমাম সঙ্গীয়  অফিসার ও ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন শিবগঞ্জ শাকিল কমিউনিটি সেন্টারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৭৫ মি.লি. এর ১৪(চৌদ্দ) বোতল ICONIQ WHITE নামীয় ভারতীয় মদসহ আসামী সিদ্দিক আমিন (২৮), পিতা-আঃ জলিল, মাতা- আয়েশা বেগম, গ্রাম-নলজুড়ী (দক্ষিণ বস্তি), থানা-গোয়াইঘাট জেলা-সিলেট‘কে আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে শাহপনাণ(রহঃ) থানার মামলা নং-২৫, তারিখ-২৬/০৪/২০২৬খ্রি., ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ২৪ (ক) রুজু হয়। আসামি‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]