Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

নগরবাসীকে কয়েস লোদীর ঈদুল ফিতরের শুভেচ্ছা

📅 18 March 2026, 10:56 PM | 👁️ পঠিত: 23 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নগরবাসীকে কয়েস লোদীর ঈদুল ফিতরের শুভেচ্ছা
সিলেট মহানগরবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। এক শুভেচ্ছা বার্তায় তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দেশবাসীকে ‘ঈদ মোবারক’ জানান। শুভেচ্ছা বার্তায় কয়েস লোদী বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এসেছে। ঈদ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করুক এবং সকল ভেদাভেদ ভুলে একসাথে চলার অনুপ্রেরণা জোগাক এটাই আজকের দিনের প্রত্যাশা।” তিনি আরও উল্লেখ করেন, ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে। বিশেষ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সবশেষে তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ার প্রত্যয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক প্রতিটি প্রাণ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]