Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

নবনিযুক্ত মন্ত্রী মুক্তাদির ও আরিফকে সিলেট ব্যবসায়ী সমিতির অভিনন্দন

📅 19 February 2026, 10:50 PM | 👁️ পঠিত: 16 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নবনিযুক্ত মন্ত্রী মুক্তাদির ও আরিফকে সিলেট ব্যবসায়ী সমিতির অভিনন্দন
সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রীর খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী, সাবেক মেয়র আরিফুর হক চৌধুরী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে সমিতির নেতৃবৃন্দ এই দুই নবনিযুক্ত মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। বিবৃতিতে সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম ও সাধারণ সম্পাদক হাজী সৈয়দ জাহিদ উদ্দিন আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেটের গৌরবময় ঐতিহ্যের ধারক এই দুই দক্ষ ও অভিজ্ঞ নেতার নেতৃত্বে সিলেট বিভাগসহ সমগ্র বাংলাদেশের বাণিজ্য, শিল্প ও কর্মসংস্থান খাতে যুগান্তকারী ও অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। নেতৃবৃন্দ আরও বলেন, খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুর হক চৌধুরীর সুদূরপ্রসারী পরিকল্পনা ও বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে সিলেটবাসীর দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা ঘুচবে এবং দেশব্যাপী অর্থনৈতিক অগ্রযাত্রা আরও বেগবান হবে। উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। অন্যদিকে, সিলেট সিটি কর্পোরেশনের জনপ্রিয় সাবেক মেয়র আরিফুর হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ নবনিযুক্ত মন্ত্রীদ্বয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তাঁদের হাত ধরে বাংলাদেশ উন্নয়ন, স্থিতিশীলতা ও সুশাসনের নতুন দিগন্তে পৌঁছাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]