Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেট-১ আসন: ৫ কেন্দ্রের বিজয়ী মুক্তাদির

📅 12 February 2026, 07:39 PM | 👁️ পঠিত: 17 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট-১ আসন: ৫ কেন্দ্রের বিজয়ী  মুক্তাদির
নিজস্ব প্রতিবেদক-শরীফ গাজী  : সিলেট-১ (সদর-নগর) আসনে ৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমানের চেয়ে তিনি ৮২৮ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। জানা যায়, প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সিলেট-১ আসনে মোট ভোট কেন্দ্র ২১৫টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৫টির। প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৪৯২ ভোট। আর দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রাপ্ত ভোট ১ হাজার ৬৬৪।
সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত সিলেট-১ আসনে মোট ভোটার ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন। এর মধ্যে ৩ লাখ ৫৩ হাজার ১৮৬ জন পুরুষ, ৩ লাখ ২৭ হাজার ৭৪৭ জন নারী ও তৃতীয় লিঙ্গের ১৩ জন ভোটার রয়েছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]