Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেটে এনটিভির সাংবাদিক আনিস রহমানের মায়ের ইন্তেকাল, ইমজার শোক

📅 27 December 2025, 01:12 PM | 👁️ পঠিত: 15 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেটে এনটিভির সাংবাদিক আনিস রহমানের মায়ের ইন্তেকাল, ইমজার শোক
এনটিভি সিলেট অফিসের স্টাফ ক্যামেরাপারসন,   ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজার) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনিস রহমানের মা রাশিদা বেগম (৯০) ইন্তেকাল করেছেন।
তিনি ২৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় নেত্রকোনার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন।
মরহুমা রাশিদা বেগম চার ছেলে ও এক মেয়ের জননী।তার মৃত্যুতে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজার) সভাপতি আশরাফুল কবীর ও সাধারণ সম্পাদক  সাকিব আহমদ মিঠু গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ইমজা নেতৃবৃন্দসহ সকল সদস্য  মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]