Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

বেওয়ারিশ জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম

📅 16 November 2025, 02:12 PM | 👁️ পঠিত: 39 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বেওয়ারিশ জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : ঢাকা রাজধানীর রায়েরবাজারে গণকবরে শায়িত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্ত করতে আসছেন আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম। আগামী ৫ ডিসেম্বর তারা দেশে আসবে এবং ৭ ডিসেম্বরের থেকে কাজ শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার (১৬ নভেম্বর) সকালে রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করতে এসে তিনি এ কথা জানান। এসময় গণকবরের শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্ট টিম বাংলাদেশে আসবে। শহীদদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া ৭ ডিসেম্বর শুরু হবে। এখানে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে। সিআইডি বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে। উপদেষ্টা আশাবাদী, অভ্যুত্থানে শহীদ হওয়া সবার পরিচয় শনাক্ত করতে পারবেন এবং শহীদদের তালিকায় যুক্ত করবেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]