Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

তিন মন্ত্রণালয়ে সচিব বদলি করা হয়েছে

📅 12 October 2025, 02:22 PM | 👁️ পঠিত: 37 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
তিন মন্ত্রণালয়ে সচিব বদলি করা হয়েছে
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : তিন মন্ত্রণালয়ের তিনজন সচিবকে বদলি করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) (সংযুক্ত) সিদ্দিক জোবায়েরকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে (এনএপিডি) সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে।
পৃথক আরও দুটি বিবৃতিতে জানানো হয়েছে, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মো. কামাল উদ্দিনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এছাড়া জাতীয় পরিকল্পনার ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক (সচিব) সিরাজুন নূর চৌধুরীকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]