Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ভোটের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই: আসিফ নজরুল

📅 19 August 2025, 04:12 PM | 👁️ পঠিত: 31 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ভোটের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই: আসিফ নজরুল
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :   আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনও সুযোগ নেই। নির্ধারিত সময়েই ভোট সম্পন্নের ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, এ মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
আসিফ নজরুল জানালেন, রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি। এ কারণেই তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছে। দুদক ও ইসির সংস্কারে যেসব সুপারিশ এসেছে, এ বিষয়ে দুয়েক মাসের মধ্যেই আইন প্রণয়ন হবে। আজ থেকেই এ নিয়ে কাজ শুরু হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]