Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ব্যবসায়ীকে এক লাখ টাকা ঘুষ দিতে হতো, সে এখন বাধ্য হয়ে পাঁচ লাখ টাকা ঘুষ দিচ্ছে: মির্জা ফখরুল

📅 26 July 2025, 04:12 PM | 👁️ পঠিত: 30 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ব্যবসায়ীকে এক লাখ টাকা ঘুষ দিতে হতো, সে এখন বাধ্য হয়ে পাঁচ লাখ টাকা ঘুষ দিচ্ছে: মির্জা ফখরুল
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  এক ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগে এই ব্যবসায়ীকে এক লাখ টাকা ঘুষ দিতে হতো, সে এখন বাধ্য হয়ে পাঁচ লাখ টাকা ঘুষ দিচ্ছে। এটাই সত্য, এটাই বাস্তবতা। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি বরং আরও হয়রানি করছে। একবার বলছে অমুকের কাছে যাও একবার বলছে কোর্টে যাও, এভাবে তারা দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।
শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’-এর প্রকাশ ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। কারণ হিসেবে তিনি বলেন, পুলিশের সেই কনফিডেন্স এখন নেই। পুলিশ তো সেই পুলিশ নাই, যারা কনফিডেন্সের সাথে কাজ করতে পারে। অর্থাৎ, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। একবারে সব সংস্কার সম্ভব নয়। সংস্কার হতে সময় লাগবে।
একটি চলমান প্রক্রিয়ার মধ্য দিয়েই এগুলো গুছিয়ে নিতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। চাপিয়ে দিয়ে কিছু করা যাবে না। কোনোরকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]