Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ঢাকা মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান, দোকান মালিকদের বাধা

📅 30 June 2025, 03:30 PM | 👁️ পঠিত: 34 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ঢাকা মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান, দোকান মালিকদের বাধা
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  ঢাকা মিরপুর-১১ নম্বর এর ভাসানী মোড় এলাকায় সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
আজ সোমবার (৩০ জুন) দুপুরে পরিচালিত এই অভিযানে ৮ থেকে ১০ টি দোকান ভেঙে দেয়া হয়। এ সময় স্থানীয় দোকান মালিক ও কর্মচারীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নানা অভিযোগ ও নোটিশ ছাড়া এমন উচ্ছেদের প্রতিবাদ জানান। পরবর্তীতে, মার্কেটের জন্য সিটি করপোরেশনের বরাদ্দ দেয়া আছে, স্থানীয় ব্যবসায়ীদের এমন দাবির মুখে উচ্ছেদ অভিযান স্থগিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বরাদ্দের কাগজপত্র পুনর্বিবেচনা করে আবারও অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, উক্ত এলাকায় ৫০ এর অধিক দোকান অবৈধভাবে সড়কের জায়গায় নির্মাণ করা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]