Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

পরমাণু কর্মসূচি পুনরায় চালু হলে আবার ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

📅 28 June 2025, 03:53 PM | 👁️ পঠিত: 36 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পরমাণু কর্মসূচি পুনরায় চালু হলে আবার ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেইকে তীব্রভাবে সমালোচনা করেন, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা বাতিল করেন এবং বলেন যে, তেহরান যদি উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালায় তবে তিনি আবার ইরানে বোমা হামলার বিষয়টি বিবেচনা করবেন। ইসরায়েলের সাথে ১২ দিনের সংঘাতের পর খামেনেই প্রথম যে মন্তব্য করেছিলেন, তার জবাবে ট্রাম্প কঠোর প্রতিক্রিয়া দেখান। এই সংঘাতের সমাপ্তি ঘটে যখন গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায়। স্থানীয় সময় শুক্রবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে খামেনির বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ উগরে দেন ট্রাম্প। তিনি দাবি করেন, যুদ্ধ শুরুর সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা থেকে খামেনিকে তিনি ‘একটি ভয়াবহ ও লজ্জাজনক মৃত্যু’ থেকে রক্ষা করেছিলেন।  
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]