Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

📅 22 June 2025, 01:28 PM | 👁️ পঠিত: 34 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২২ জুন) সকালে চট্টগ্রামে নেভাল একাডেমিতে নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ নৌবাহিনী অত্যন্ত সুসজ্জিত একটি বাহিনী। আমদানি-রফতানি নির্ভর একটি দেশের সি-লাইন নিরাপদে রাখার গুরুদায়িত্ব বাহিনীটিকেই পালন করতে হবে। তাই নবীন কর্মকর্তাদের সবসময় প্রস্তুত থাকতে হবে।
এর আগে, বাদ্যের তালে তালে প্যারেড গ্রাউন্ডে একে একে নবীন কর্মকর্তাদের ৮টি প্লাটুন সেনাপ্রধানকে সালাম জানান।
দীর্ঘ অনুশীলনের পর আজ রোববার ৪৪ জন মিডশিপম্যান ও ৮ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার হিসেবে বাহিনীতে কমিশন পান। এর মধ্যে ৮ জন নারী ও বিদেশি নৌ-কর্মকর্তা রয়েছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]