Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

সারোয়ার তুষারকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ

📅 17 June 2025, 03:03 PM | 👁️ পঠিত: 28 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সারোয়ার তুষারকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগটি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে তার দল। এনসিপির দফতরের দায়িত্ব পালন করা যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত সাক্ষরিত কারণ দর্শানো নোটিশে আজ মঙ্গলবার (১৭ জুন) তা জানানো হয়েছে। সারোয়ার তুষারকে দেয়া ওই নোটিশে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে। উক্ত বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জানতে চেয়েছেন।
এমতাবস্থায় উত্থাপিত নৈতিক স্খলনজনিত অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী পাঁচ দিনের মধ্যে ‘রাজনৈতিক পর্ষদ’ এবং এই বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর প্রেরণ করার জন্য নির্দেশনা দেয়া হলো। পাশাপাশি, বিষয়টি নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত আপনাকে দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ নির্দেশনা মোতাবেক এতদ্বারা নির্দেশনা প্রদান করা হলো।’
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]