Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ভারতে ২৪২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

📅 12 June 2025, 04:01 PM | 👁️ পঠিত: 31 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ভারতে ২৪২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক :  ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের মেঘহানি নামক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র। প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদের সরদার ভল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি বিধ্বস্ত হয়। এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ ফ্লাইটটি লন্ডনের গ্যাটউইকে যাচ্ছিলো।
এখনও হতাহতের কোনও তথ্য জানায়নি কর্তৃপক্ষ। তবে এ দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে ধূসর ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। বেশকয়েকটি অ্যাম্বুলেন্স এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। ওই এলাকার দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]