Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

৭৮০ যুদ্ধবন্দিকে মুক্তি দিলো ইউক্রেন-রাশিয়া

📅 24 May 2025, 12:07 PM | 👁️ পঠিত: 33 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
৭৮০ যুদ্ধবন্দিকে মুক্তি দিলো ইউক্রেন-রাশিয়া
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  ২০২২ সালের পর থেকে সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবন্দি বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন। শুক্রবার উভয় দেশই ৩৯০ জন করে বন্দিকে মুক্তি দিয়েছে।  এর মধ্যে ২৭০ জন সেনা ও ১২০ জন বেসামরিক বন্দি রয়েছে। শুক্রবার (২৪ মে) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি তুরস্কে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে হওয়া সংলাপে মস্কো ও কিয়েভের মধ্যে যেসব সমঝোতা হয়েছে, সেসবের আওতায় ছেড়ে দেয়া হয়েছে এই যুদ্ধবন্দিদের। তুরস্কের বৈঠকে উভয় দেশের ৫শ’ জন করে মোট ১ হাজার যুদ্ধবন্দির মুক্তির ব্যাপারে সম্মত হয়েছিল রাশিয়া ও ইউক্রেন। তাদের মধ্যে শুক্রবার মুক্তি পেলেন ৭৮০ জন। আজ শনিবার ও আগামীকাল রোববার বাকি ২২০ জনকে ছেড়ে ও দেয়া হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, বিনিময়কৃত  বন্দিদের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভের আক্রমণের সময় রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক ব্যক্তিরাসহ সামরিক ও বেসারিক নাগরিকরাও আছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]