Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ভারতের হায়দরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৭

📅 18 May 2025, 01:57 PM | 👁️ পঠিত: 35 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ভারতের হায়দরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৭
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  ভারতের হায়দরাবাদের ঐতিহাসিক গুলজার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ মোট ১৭ জন নিহত হয়েছেন। রোববার (১৮ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে হায়দরাবাদের বিখ্যাত চার মিনার স্থাপনার কাছেই অবস্থিত ওই ভবনটি দুর্ঘটনার কবলে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তারা। জরুরি বিভাগের ১১টি কনভয় আগুন নেভানোর কাজে নামে। সাহায্যে নামে স্থানীয়রাও। দীর্ঘ সময় চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে, দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে দূর্ঘটনার সূত্রপাত হতে পারে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]