Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

একযোগে এলজিইডির ৩৬ কার্যালয়ে দুদকের অভিযান শুরু করে

📅 29 April 2025, 02:35 PM | 👁️ পঠিত: 29 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কার্যালয়গুলোতে চলছে দুর্নীতি দমন কমিশনের বিশেষ অভিযান। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে একযোগে এলজিইডির ৩৬টি কার্যালয়ে এ অভিযান শুরু করে দুদক। ঢাকার আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, চট্টগ্রামে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, রাজশাহী, দিনাজপুরসহ বিভিন্ন জেলা-উপজেলায় চলছে অভিযান। সংস্থার কর্মকর্তারা জানান, এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সেসব অনুসন্ধানে এলজিইডির প্রধান কার্যালয়সহ জেলা-উপজেলা পর্যায়ে ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান শুরু হয়। এ সময় প্রমাণ পেলে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান দুদকের কর্মকর্তারা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]