Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

মঙ্গলবার ৭ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব স্থানে

📅 28 April 2025, 01:03 PM | 👁️ পঠিত: 30 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মঙ্গলবার ৭ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব স্থানে
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  নবনির্মিত পাইপলাইনের টাই-ইন কাজের জন্য আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর মিরপুর ১৪ এলাকার শতাব্দি সিএনজি ও এমবিএম গার্মেন্টস’র গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২৭ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী মঙ্গলবার দুপুর একটা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা মিরপুর-১৪ এ অব‌স্থিত প্রিন্স বাজার সংলগ্ন সড়‌কে নব নি‌র্মিত গ্যাস পাইপ লাই‌নের টাই-ইন কার্যক্রম সম্প‌ন্নের জন্য শতাব্দি সিএনজি, এমবিএম গার্মেন্টস এর গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালি ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]