Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

নতুন বছরের ১ম দিন বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি: ইউএস সেন্সাস ব্যুরো

📅 01 January 2025, 01:56 PM | 👁️ পঠিত: 36 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নতুন বছরের ১ম দিন বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি: ইউএস সেন্সাস ব্যুরো
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  নতুন বছরের ১ম দিনে বিশ্বের মোট জনসংখ্যা ৮০৯ কোটি হতে পারে বলে জানিয়েছে ইউএস সেন্সাস ব্যুরো। স্থানীয় সময় গত সোমবার (৩০ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জন জরিপ সংস্থার প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবর রিপাবলিক ওয়ার্ল্ডের। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে বিশ্বেজুড়ে জনসংখ্যা বেড়ে ৭ কোটি ১০ লাখের বেশি হয়েছে। অন্যদিকে ২০২৩ সালে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল ৭ কোটি ৫০ লাখ। ২০২৫ সালের জানুয়ারিতে বিশ্বে প্রতি সেকেন্ডে গড়ে ৪ দশমিক ২ জন শিশু জন্মাবে এবং ২ জন শিশুর মৃত্যু হবে বলে জরিপে অনুমান করা হয়েছে। তবে এই হিসাবে তারতম্য হতে পারে। কারণ জনসংখ্যা বিষয়ক বিভিন্ন বৈশ্বিক জরিপ বলছে, বছরের ১২ মাসের প্রত্যেকটিতে বৈশ্বিক জন্মহার ও মৃত্যুহার ভিন্ন ভিন্ন হয়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]