Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ নারী'সহ ৬ জন নিহত

📅 29 December 2024, 01:05 PM | 👁️ পঠিত: 32 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ নারী'সহ  ৬ জন নিহত
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  শেরপুরের বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ ৬ জন নিহত হয়েছেন। নিহতরা সকলেই সিএনজির যাত্রী ছিল বলে জানা গেছে। রোববার (২৯ ডিসেম্বর) জেলার ঘাটশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনায় বিষয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশাটি শেরপুরের দিকে যাচ্ছিলো। আর রিফাত পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে শেরপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজির চালকসহ সকলেই মারা গেছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ইতোমধ্যে মরদেহগুলো সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিও সড়ানো হয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]