Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

রংপুরের সাংবাদিককে তুলে এনে মামলা দেওয়া ওসিকে বদলি

📅 13 September 2023, 12:27 PM | 👁️ পঠিত: 34 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রংপুরের সাংবাদিককে তুলে এনে মামলা দেওয়া ওসিকে বদলি
এ ঘটনায় অভিযুক্ত তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ইফতে খায়ের আলম। ভুক্তভোগী সাংবাদিক আশরাফুল ইসলাম দৈনিক সংবাদের তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি। তিনি প্রায় এক দশক ধরে দৈনিক সংবাদে কর্মরত। পরে আদালত থেকে জামিন পেয়েছেন তিনি। আশরাফুল ইসলামের দাবি, যৌতুকের মামলায় দণ্ডিত আসামিকে গ্রেফতার না করায় পুলিশ সুপারের কাছে তারাগঞ্জ থানার ওসির বিরুদ্ধে এক ব্যক্তি লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগ তুলে ধরে খবর প্রকাশ করায় ওসি তাকে হেনস্তা করতে বাসা থেকে ধরে এনে থানায় মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। পরে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে রংপুরসহ সারাদেশে তোলপাড় শুরু হয়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমানকে স্ট্যান্ড রিলিজ দিয়ে দিনাজপুর পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]