Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ডিএমপির ৩ এডিসিকে বদলি করা হয়েছে

📅 04 September 2023, 02:27 PM | 👁️ পঠিত: 28 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ডিএমপির ৩ এডিসিকে বদলি করা হয়েছে
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। আদেশে বলা হয়, ডিএমপির এস্টেট বিভাগের শচিন মৌলিককে প্রটেকশন বিভাগের বঙ্গভবনের নিরাপত্তায়, ডিএমপির পিওএম পশ্চিম বিভাগের মুজিব আহম্মেদ পাটোয়ারীকে এস্টেট বিভাগে ও অপারেশন বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের মো. আবদুল মালেককে পিওএম পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]