Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

যে কারণে ওয়াগনারকে ধন্যবাদ দিলেন পুতিন

📅 27 June 2023, 05:37 PM | 👁️ পঠিত: 27 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
যে কারণে ওয়াগনারকে ধন্যবাদ দিলেন পুতিন
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রক্তপাত এড়িয়ে যাওয়ার জন্য ভাড়াটে বাহিনী ওয়াগনারের কমান্ডার ও সৈন্যদের ধন্যবাদ দিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, তাদের অধিকাংশই দেশপ্রেমিক। পুতিন বলেন, তিনি ওয়াগনার যোদ্ধাদের বেলারুশে স্থানান্তরিত করতে বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে একটি চুক্তি স্বাক্ষর করার বা কেবল তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি পালন করবেন।
ডেইলি সাবাহ জানিয়েছে, তবে রুশ নেতা তার বক্তব্যে বিদ্রোহে নেতৃত্বদানকারী ভাড়াটে প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের নাম কথা উল্লেখ করেননি। পুতিন আরও বলেন, তিনি গত সপ্তাহে একটি সশস্ত্র বিদ্রোহের সময় রক্তপাত এড়াতে আদেশ দিয়েছিলেন, যা তার শাসনকে বিপর্যস্ত করেছিল। তিনি বলেন, পশ্চিম ও কিয়েভ চায়, রাশিয়ানরা ‘একে অপরকে হত্যা করুক’। কিন্তু সেটা না করে নাগরিকদেরকে তাদের ‘দেশপ্রেমের’ জন্য ধন্যবাদ জানান তিনি। খবরে বলা হয়েছে, ওয়াগনার বস ইয়েভজেনি প্রিগোজিনের সাথে মধ্যস্থতা করার জন্য বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকেও ধন্যবাদ জানান রুশ প্রেসিডেন্ট। ওয়াগনার প্রধান মস্কো অভিমুখে যাত্রা থামানোর পর এখন বেলারুশে রয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে তার অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]