Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

পশ্চিমতীরে ইসরাইলের ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

📅 22 June 2023, 03:41 PM | 👁️ পঠিত: 29 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পশ্চিমতীরে ইসরাইলের ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি নিহত
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরাইলের ড্রোন হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিমতীরের জেনিন শহরের কাছে তুরমুস আয়া গ্রামে ওই তিন ফিলিস্তিনিকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালান ইসরাইলি সেনারা। বুধবার ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাদের হত্যা করা হয়। ইসরাইল দাবি করেছে, ওই গাড়িতে সন্ত্রাসীরা ছিল। খবর আলজাজিরার।
জেনিন শহরের ডেপুটি গভর্নর আবু আল-রওব বলেন, ক্ষেপণাস্ত্র হামলার পর বিধ্বস্ত গাড়ি থেকে ছিন্ন-বিচ্ছিন্ন তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, ক্ষেপণাস্ত্র দিয়ে ওই গাড়িতে হামলা চালানো হয়। এ নিয়ে চলতি সপ্তাহে এক ডজনের বেশি ফিলিস্তিনি ইসরাইলি হামলায় নিহত হলেন। তিনি আরও জানান, এসব হত্যাকাণ্ডে ইসরাইলি সেনারা যেমন অংশ নিয়েছেন, তেমনি অংশ নিয়েছেন অবৈধ বসতি স্থাপনকারী সশস্ত্র ইহুদিরা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]