Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

মার্কিন ভিসানীতির পথে হাঁটবে না ইইউ

📅 05 June 2023, 02:02 PM | 👁️ পঠিত: 54 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মার্কিন ভিসানীতির পথে হাঁটবে না ইইউ
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভিসানীতির মতো একই পথে হাঁটবে না ইউরোপীয় ইউনিয়ন। রোববার যমুনা টিভিকে এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। চার্লস হোয়াইটলি বলেন, আমরা বাংলাদেশের গণতান্ত্রিক পথকে উন্নত করতে চাই। যুক্তরাষ্ট্রের ভিসানীতির মতো একই পন্থা নিয়ে আমরা ভাবছি না। আগামী জুলাইয়ে আমাদের একটি বিশেষ প্রতিনিধি দল আসবে, যারা নিশ্চিত করবে নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে কি না। আমরা এই বিষয়টি নিয়েই ভাবছি।
তিনি বলেন, এই দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আমরা কাজ করছি। মুক্ত গণমাধ্যম গণতন্ত্র নিশ্চিতে কাজ করে। তাই এ খাতে আমাদের অংশগ্রহণ বাড়াতে চাই। রোববার দুপুরে যমুনা টেলিভিশন পরিদর্শনে এসে এসব কথা জানান ইইউ রাষ্ট্রদূত। তিনি যমুনা টেলিভিশন ভবনে এলে তাকে স্বাগত জানান প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ। এ সময় তিনি বার্তা বিভাগসহ বেশকিছু বিভাগ ঘুরে দেখেন। টেলিভিশনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করেন। এ আলোচনায় গণমাধ্যমের স্বাধীনতা, জিএসপি প্লাস সুবিধাসসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]