Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

টাকা নেই, ছেলের লাশ ব্যাগে করে ২০০ কিলোমিটার

📅 18 May 2023, 07:03 PM | 👁️ পঠিত: 27 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
টাকা নেই, ছেলের লাশ ব্যাগে করে ২০০ কিলোমিটার
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: অসীম দেবশর্মা। শিলিগুড়ির একটি হাসপাতালে মারা গেছে তার ৫ বছর বয়সি সন্তান। সন্তানের চিকিৎসা বাবদ এ পর্যন্ত খরচ হয়েছে ১৬ হাজার রুপি। অ্যাম্বুলেন্সে করে লাশ বাড়ি নিয়ে যেতে দরকার আরও ৮ হাজার রুপি। তবে সেই পরিমাণ টাকা নেই তার কাছে।
তাই এবার সন্তানের লাশ ব্যাগে ভরে বাসে চড়ে রওনা হয়েছেন বাড়ির উদ্দেশ্যে। এ দৃশ্য দেখে অবাক হয়েছেন বাসের অন্য যাত্রীরা। কালীগঞ্জের মুস্তফানগর গ্রামে তার বাড়ি। শিলিগুড়ি থেকে বাড়ির দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অসীম দেবশর্মার এই হৃদয়বিদারক ঘটনা তার দুঃসময়ের দরিদ্র মানুষের অবস্থা ফুটিয়ে তুলেছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]