Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

ধানমন্ডির ৩০০ কোটি টাকার সেই বাড়ি সরকারের

📅 15 May 2023, 03:56 PM | 👁️ পঠিত: 73 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ধানমন্ডির ৩০০ কোটি টাকার সেই বাড়ি সরকারের
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: পরিত্যক্ত সম্পত্তি হিসেবে চিহ্নিত ধানমন্ডির ২ নম্বর রোডের প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের ২৯ নম্বর বাড়িটির মালিকানা সরকারের বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এই সম্পত্তির মালিকানা দাবি করে এস নেহাল আহমেদের লিভ টু আপিল খারিজ করে সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
একইসঙ্গে তথ্য গোপন করে এই বাড়ির মালিকানা দাবি করে রিট করায় সাংবাদিক আবেদ খানকে ১০ হাজার টাকা জরিমানার আদেশও বহাল রেখেছেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান বলেন, ধানমন্ডির ওই বাড়িটি সরকারের বলে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, আপিল বিভাগ আজ সেই রায় বহাল রেখেছেন। গত বছরের ২১ নভেম্বর প্রায় ৩০০ কোটি মূল্যের ওই পরিত্যক্ত সম্পত্তি সরকারের বলে রায় দেন হাইকোর্ট। একইসঙ্গে তথ্য গোপন করে এই বাড়ির মালিকানা দাবি করে রিট করায় সাংবাদিক আবেদ খানকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। পরে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন এস নেহাল আহমেদ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]