Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 05 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত

📅 12 May 2023, 08:00 PM | 👁️ পঠিত: 22 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:  কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ কবির আহমদ (২৮) নামে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উখিয়ার পালংখালী ৯ নম্বর ক্যাম্পে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত কবির কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের আবুল হোসেনের ছেলে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ২০-২৫ জনের একটি মুখোশধারী দল হঠাৎ রোহিঙ্গা যুবককে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এখনো কী কারণে ওই যুবককে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]