Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ইমরান খানকে এক ঘন্টার মধ্যে সুপ্রিমকোর্টে হাজির করার নির্দেশ

📅 11 May 2023, 05:33 PM | 👁️ পঠিত: 30 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ইমরান খানকে এক ঘন্টার মধ্যে সুপ্রিমকোর্টে হাজির করার নির্দেশ
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এক ঘন্টার মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। বৃহস্পতিবার ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) ডক্টর আকবর নাসির খানকে বিকাল সাড়ে ৪টার মধ্যে ইমরান খানকে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গণ থেকে পিটিআই নেতার গ্রেফতারকে দেশের বিচার বিভাগের জন্য একটি শক্তিশালী অসম্মান বলে অভিহিত করার পরে এই নির্দেশ আসে। ইমরান খানের গ্রেফতারকে চ্যালেঞ্জ করে পিটিআইয়ের আবেদনের শুনানি করার সময় প্রধান বিচারপতি এই মন্তব্য করেন। তিনি ছাড়াও বেঞ্চে রয়েছেন বিচারপতি আতহার মিনাল্লাহ ও বিচারপতি মোহাম্মদ আলী মাজহার।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]