Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ১৫

📅 28 April 2023, 10:20 PM | 👁️ পঠিত: 29 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক:: নাইজেরিয়ার একটি গ্রামে ঢুকে গ্রামবাসীর ঘরবাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে ১৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির বেনু রাজ্যের আপা এলাকায় এ হামলা চালানো হয়। ডেভিড ওলোফো নামের এক সরকারি কর্মকর্তা জানান, হামলার ঘটনায় সেনাবাহিনীর কয়েকজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। ভয়ে মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার পর তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।
রাজ্যটিতে এ ধরনের হামলা চালিয়ে গত মাসে প্রায় ৮০ জনকে হত্যা করা হয়। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। দেশটির সরকার এসব হামলার জন্য ফুলানি পশুপালক গোষ্ঠীকে দায়ী করেছে। অন্যদিকে নাইজেরিয়ার বোর্নো রাজ্যের নাগলা থেকে এফএইচআই ৩৬০ নামের একটি এনজিওর পাঁচ কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। অপহৃতরা সবাই সাধারণ গ্রামবাসীকে স্বাস্থ্যসেবা দিতেন বলে জানিয়েছে এনজিওটি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]